শ্রীনগরে ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ গ্রেফতার

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ(৫৬)কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৭টার দিকে  উপজেলার কামারগাঁও এলাকায় নিজ বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে শ্রীনগর থানা পুলিশ।

ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহাদাৎ কামারগাঁও এলাকার মৃত কাজী ফজলুল হকের ছেলে। সে ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সাঃ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শাকিল আহম্মেদ জানান, ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করে মুন্সীগঞ্জ সদরে নিয়ে যাচ্ছি। সেখানে আলোচনা করে আপনাদের জানাতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *