নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সম্প্রীতি ফাউন্ডেশন প্রতি বছরের ন্যায় এবারও সামাজিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে দোহার নবাবগঞ্জের বিভিন্ন এলাকার অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ বাজার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন। রবিবার (২৯ মার্চ) সকালে সম্প্রীতি ফাউন্ডেশনের উদ্যোগে বান্দুরা বাজার এলাকায় ৩০০ পরিবারের মাঝে এ ঈদ বাজার ও নগদ অর্থ সহায়তা প্রদান করে কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ফাউন্ডেশনের নেতৃবৃন্দ দেশের স্বচ্ছল মানুষদের এ ধরণের কাজে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন, বান্দুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব হিল্লাল মিয়া, বান্দুরা হলিক্রশ স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ ব্রাদার তরেন যোসেফ পালমা, সিএসসি, সম্প্রীতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাসেল রহমান শিমুল, ঈদ বাজার কার্যক্রম ২০২৫-এর আহবায়ক আশরাফুল আলম, সদস্য সচিব ফেরদৌস রহমান খান, নাজমুল হক, সম্মজিত বনিক, দীপক কুমার সাহা, রনি রায়, নারায়ণ বর্মণ, অঞ্জন বনিক, শেখ রোকন, নির্মল মণ্ডল, আশিকুর রহমান, রহমত উল্লাহ্ মাহফুজ, তাহসিন সারেং, আল হাসান, মোঃ আক্তার হোসেনসহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও সদস্যগণ।
