মো.কামাল হোসেন : ঢাকার দোহার প্রেসক্লাবের সদস্যদের ঈদ উপহার দিয়েছেন বিএনপির মাঠকর্মী তারেক হোসেন। রবিবার দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের কাছে এ ঈদ উপহার পৌঁছে দেন তিনি ।
পরে দোহার প্রেসক্লাবের সভাপতি তারেক রাজীব ও সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী প্রেসক্লাবের সদস্যদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মাহবুবুর রহমান টিপু, সহ সভাপতি অলি আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক আবু নাঈম মোহাম্মদ তাইমিয়াহ প্রমুখ।
