ঢাকার নবাবগঞ্জ উপজেলার চৌরঙ্গী মোড়ে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলমের নেতৃত্বে থানা ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে ঈদে ঘরমুখী যাত্রীদের নিকট অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় যমুনা ও মৈনট পরিবহনের ৪ টি বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ায় সকল যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়। পরে অভিযুক্ত বাসের বিরুদ্ধে সড়ক আইনে মামলা দেওয়া হয়েছে। এছাড়া অভিযান শেষে সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে নবাবগঞ্জের বিভিন্ন মার্কেট পরিদর্শন করে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা সংক্রান্ত খোজ খবর নেওয়া হয়। এ সময় নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলামসহ অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।
এএসপি আশরাফুল আলম বলেন , ঈদে ঘরমুখী মানুষের নিরাপত্তা নিশ্চিত ও নির্বিঘ্ন করতে পুলিশ আপনাদের পাশে আছে এবং পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
