দোহারে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

 নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার রাইপাড়া বিলের পাড় এলাকায় বিএনপির উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার রাইপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সহ-সভাপতি তৌহিদুর রহমান, রাইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিকদার, সাধারণ সম্পাদক মুকুল তালুকদার, দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি সোহেল রানা,
রাইপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আজমীর হোসেন, উপজেলা পৌরসভা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ আনছারী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সাধারণ সম্পাদক রমজান খান, উপজেলা যুবদলের সদস্য কাজী মাহবুব, রাইপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, রাইপাড়া ইউনিয়ন বিএনপি নেতা মো. উজ্জল, মো. মুরাদ হোসেন, মো. মিঠু, মোশাররফ হোসেন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি জলিল আমিনসহ আরও অনেকে। ঈদ সামগ্রী বিতরণ শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *