সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে অঞ্জনা আক্তার জয়া(১৮) নামের এক যুবতী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সোমবার(৩ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের উত্তর গোলাইডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অঞ্জনা আক্তার জয়া ঐ এলাকার উজ্জ্বল হোসেনের মেয়ে। স্থানীয় সূত্রে জানাযায়,পারিবারিকভাবে অঞ্জনার ৫ মার্চ বিয়ে ঠিক হয়। রহস্যজনক কারনে বিয়েতে সে রাজি না থাকায় নিজ বাড়ির শ্বয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্থানীয়দের ধারণা। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান থানা পুলিশ।
