এমএ কাইয়ুম মাইজভান্ডারি(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সদ্য ঘোষিত জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে যুগ্ন আহবায়ক হিসেবে মনোনীত হয়েছেন মুন্সীগঞ্জের, শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের সন্তান মো: মোস্তাফিজুর রহমান অয়ন।
তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে সর্বশেষ কমিটিতে দায়িত্ব পালন করেন।
২৪ এর জুলাই বিপ্লবেও তার ছিল অগ্রণী ভূমিকা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ সেশনের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি বলেন, ‘ যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের স্বার্থে তারেক রহমানের নির্দেশে আজীবন মানুষের কল্যাণ এ কাজ করে যেতে চাই।’
তাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ন আহবায়ক হিসেবে মনোনীত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমান, বি এন পি র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
