জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের যুগ্ন আহবায়ক মনোনীত শ্রীনগরে অয়ন

এমএ কাইয়ুম মাইজভান্ডারি(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ  বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সদ্য ঘোষিত জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে যুগ্ন আহবায়ক হিসেবে মনোনীত হয়েছেন মুন্সীগঞ্জের, শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের সন্তান মো: মোস্তাফিজুর রহমান অয়ন।
তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে সর্বশেষ কমিটিতে দায়িত্ব পালন করেন।
২৪ এর জুলাই বিপ্লবেও তার ছিল অগ্রণী ভূমিকা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ সেশনের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি বলেন, ‘ যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের স্বার্থে তারেক রহমানের নির্দেশে আজীবন মানুষের কল্যাণ এ কাজ করে যেতে চাই।’
তাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ন আহবায়ক হিসেবে মনোনীত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমান, বি এন পি র  ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *