শ্রীনগরে আরএসবির উদ্যােগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর (আরএসবি) অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা শহীদ মিনার মাঠে রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর(আরএসবি) উপদেষ্ঠা মামুন আহম্মেদ এর সার্বিক সহযোগীতায় শহীদদের
স্মরণে দুই শতাধিক শীতার্ত পরিবারের মাঝে উপহার হিসেবে  এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর(আরএসবি) সভাপতি মোঃ মুহিত ইসলাম সভাপতিত্বে  ও সহকারী পরিচালক ফারজানা আক্তার রিচির
 সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম,বিআরডিবির সাবেক চেয়ারম্যান নাজমুল ভূইয়া নিজাম, রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর(আরএসবি) প্রতিষ্ঠাতা মিতুল হোসাইনের বাবা বিএনপি নেতা আব্দুল হাই তালুকদার,
ইদ্রিস আলী, ষোলঘর হাইস্কুলের প্রধান শিক্ষক তৌহিদুর রহমান, সমষপুর বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রহিম সরকার, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাঃ সম্পাদক জসিম মোল্লা,
রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর(আরএসবি)সাঃ সম্পাদক রয়ন আহম্মেদ বিল্লাল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ছিবগাতুল্লাহ, ছাবিহা আক্তার, অর্থ বিষয়ক সম্পাদক রিয়াম হোসেন মিরাজ, ব্লাড বিষয়ক সম্পাদক সিয়াম খান,সদস্য, বিশেষ সদস্য ও কার্যকরী সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *