নবাবগঞ্জে সালমান এফ রহমানের ফাঁসির দাবিতে ঝাড়ু মিছিল

 কাজী সোহেল নবাবগঞ্জ  থেকে:  খুনী হাসিনার প্রধান সহযোগী, শেয়ারবাজার লুটকারী, অর্থ পাচারকারী, মাফিয়া সম্রাট শত শত ছাত্র-জনতা হত্যাতারী খুনী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা  সালমান এফ রহমানের ফাঁসি চেয়ে ঝাড়ু মিছিল করেছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার সাধারণ জনতা।

সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা সদর শহীদ মিনার চত্বর থেকে সাধারণ জনতার ব্যানারে প্রায় পাঁচ হাজার বিভিন্ন শ্রেনী প্রেশার মানুষ সমাগত হয়ে একটি মিছিল বের করেন । পরে মিছিলটি নিয়ে বাগমারা বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সদর কায়কোবাদ চত্বর ঘুরে শহিদ মিনার প্রাঙ্গণে ফিরে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *