সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে আগুন, থানায় অভিযোগ

লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ সিরাজদিখানে একটি বসত ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১৩ অক্টেবর) রাতে উপজেলার ইছাপুরা ইউপির রাজদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত অনুমান ৯টার দিকে ঘরটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
ঘরটির আসবাপত্র খুটি ও টিন পুড়ে ধুমরে মুচড়ে পরায় বিশ্রী গন্ধ ধূয়া পেয়ে প্রতিবেশীরা দৌড়ে এসে চিৎকার শুরু করেন। ঘরটির মালিক রাতে বাড়িতে না থাকায় এমটি হয়েছে। ওই সময়ে প্রতিবেশিরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রন আনার চেষ্টা করে ব্যর্থ হয়। প্রায় ১ ঘন্টা পর বাড়ির মালিক নার্গিস আক্তার লোকজন ঘটনাস্থলে পৌছালেও আগুন ততক্ষনে ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে যায়। ঘরের মালিক নার্গির আক্তার জানান, পূর্বশত্রুতার জের ধরে আমার বসত ঘরটিতে আগুন দিয়েছেন। একটি টিভি,খাট,মোবাইল .আসবাপত্রসব পুড়িয়ে আমাকে ও আমার পরিবারকে হত্যা চেষ্টা করা হ‌য়ে‌ছি‌লো। পুড়ে যাওয়া ঘর ও মালামালের ক্ষয়ক্ষতির পরিমান প্রায ৫০ হাজার টাকা। ইছাপুরা ইউপি চেয়ারম্যান সুমন মিয়া জানান, তার সাথে কার এমন বিরোধ চলছে কখনও তাদের ঘরে আগুন দেওয়ার কথা আমরা কেউ ভাবতে পারিনি।
সিরাজদিকান থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *