নবাবগঞ্জে ইছামতি- নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠনের নবীন বরণ অনুষ্ঠিত

আব্দুল রাহিম:  ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইছামতি- নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠনের উদ্যােগে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।  সোমবার(১৪ অক্টোবর) সকালে ইছামতি- নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠনের আয়োজনে নবাবগঞ্জ প্রেসক্লাবে এ নবীন বরণ অনুষ্ঠিত।  অনুষ্ঠানে নবাগত সদস্যদের একটি করে গাছ উপহার দিয়ে বরণ করে নেন। পরে রাস্তায় যানজট নিরসরে কাজ করা সেচ্ছাসেবীদের সম্মাননা হিসেবে সার্টিফিকেট প্রদান করা হয় এবং ইছামতী সংগঠনের সুপার স্টার সেচ্ছাসেবী  হিসেবে পুরস্কার বিতরণ করা হয়।  অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আসিফ আকাশ রর্বাটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.নাঈমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কলাকোপা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মি.বাবু লাল মোদক, ইউনিয়ন সচিব আজিজুর রহমান,সংগঠনের সিনেট সদস্য রিফাত কাজী, মাসুম বিন মোশারফ, মো.ফয়সাল,তুষার আহম্মেদ, সিনিয়র সদস্য শুভাশিষ গোস্বামী,ইফতি রহমান সজল,মো.রাকিব হোসেন, মো. মনিরসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *