মো.কামাল হোসেন: ঢাকার দোহারে ২১ শে ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১১ টায় জয়পাড়া হাজেরা মেনসনের ৩য় তলায় আই এ বি মিলনায়তনে ইসলামি যুব আন্দোলন দোহার থানা শাখার উদ্যোগে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ইসলামি যুব আন্দোলন ঢাকা জেলা শাখার সভাপতি মাওলানা বেলাল হোসাইন, বিশেষ অতিথি ছিলেন ইসলমি আন্দোলন দোহার উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. কাদের শিকদার, সেক্রেটারি মৌলভি সুলাইমান বেপারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি আলমাস হোসাইন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইসলামি যুব আন্দোলন দোহার থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মতিউর রহমান।
