নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় ‘শপথ’ ইসলামি শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবসে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে দক্ষিণ জয়পাড়া জামে মসজিদে সকল শহিদের প্রতি মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় ।এসময়ে ছাত্রছাত্রীদের মাঝে খাবার বিতরণ করা হয়। দোয়া মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন শপথ ইসলামি শিল্পী গোষ্ঠীর পরিচালক ও শিল্পীবৃন্দ।
