শহিনুর রহমান: ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পালিত হয়েছে। রাতের প্রথম নবাবগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজুর নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ।
শুক্রবার সকাল ৬ টা থেকে উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে দিবসটি পালন করেন, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলালীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন সামাজিক সংঘঠন প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু বকর সিদ্দিক,নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ইব্রাহিম খলিল, ঢাকা জেলা পরিষদের সদস্য এস.এম সাইফুল ইসলাম প্রমুখ।
অপর দিকে রাত ১২টা ১ মিনিটে দোহার উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়।
