নিজস্ব প্রতিবেদক: বিনম্র শ্রদ্ধা,যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যে অমর একুশের প্রথম প্রহরে জয়পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মহান ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন জানান জার্মান আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সালমান রহমান (লোকমান)। এসময় তার সাথে উপস্থিত ছিলেন তার সহধর্মিনীসহ পরিবারের আরও অনেকে।

এসময়ে সংক্ষিপ্ত আলোচনায় জার্মান আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সালমান রহমান (লোকমান) শ্রদ্ধার সাথে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন। তিনি ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান এবং ভাষা আন্দোলনের পটভূমি ও তাৎপর্য তুলে ধরেন।
