সিরাজদিখাননে দীর্ঘ ১৭ বছর পর শহীদ জিয়া স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আরিফুর রহমান সিরাজদিখান মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ  দীর্ঘ ১৭ বছর পর সিরাজদিখান মধ্যপাড়ার মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ জিয়া স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার মধ্যপাড়া মাস্টার আব্দুর রহমান একাডেমী মাঠে এ ম্যাচ শুরু হয়।

মধ্যপাড়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড জাতীয়তাবাদী ক্রীড়া ও সাংস্কৃতিক জোটের আয়োজনে এবং স্পেন বিএনপির কাতালোনিয়া শাখার সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে প্রীতি এ ফুটবল খেলায় শহীদ আবু সাঈদ, মুগ্ধ একাদশ ও শহীদ আবরার ফাহাদ, সমুদ্র একাদশ অংশ নেয়।

২৫-২৫, ৫০ মিনিটের নির্ধারিত সময়ে  শহীদ আবু সাঈদ, মুগ্ধ একাদশকে শহীদ আবরার ফাহাদ,সমুদ্র একাদশ ১-০ গোলে পরাজিত করে জয় পায়। খেলা শুরুর আগেই ফুটবল প্রেমী দর্শক ভিড় করেন মাঠে। খেলোয়াড়দের নৈপুণ্য প্রদর্শনে মুগ্ধ হয় তারা। মাঠে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব আফজাল হোসেন ঢালী। মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আজিম আল রাজীর সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ সহকারি অধ্যাপক ডা. সাকিব রানা। সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবলার রোকুনোজ্জামান কাঞ্চন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র কোষাধক্ষ্য নজরুল ইসলাম নজু, বিশিষ্ট ব্যবসায়ী নুরুন্নবী মোল্লা। সিরাজদিখান উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কে এম ইকবাল মাহমুদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ মোহাম্মদ রাসেল, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোশারফ দেওয়ান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শেখ মোহাম্মদ মামুন, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জিয়াউর রহমান সুমন, যুবদল নেতা আনোয়ার পারভেজ প্রিন্স, পারভেজ মাহমুদ, তুহিন, মিলন, সোহেল, সাগর, অহিদ, স্বেচ্ছাসেবক দল নেতা মোশারফ মোল্লা, হানিফ দেওয়ান, মিন্টু সর্দার, আমির শেখ, শ্রমিক দল নেতা সেলিম দেওয়ান, রবিন হাওলাদার, শাহাবুদ্দিন তালুকদার, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমন তালুকদার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বিপ্লব কাল, বিক্রমপুর কুচবিহারী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোস্তাক আহমেদ। প্রীতি ম্যাচের সার্বিক সহযোগিতায় ছিলেন রনি হাওলাদার, সিহাব ইমন, সাইফুল ইসলাম, মামুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *