এমএ কাইয়ুম মাইজভান্ডারি নিজস্ব প্রতিনিধি মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জ সিরাজদিখানে মহিষ চড়াতে গিয়ে ট্রেনের ধাক্কায় রিপন মিয়া (৪৫) নামে রাখালের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৩ টায় ঢাকা-মাওয়া-খুলনা ট্রেন লাইনের সিরাজদিখানের রামের খোলা নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিপন মিয়ার বাড়ি রৌমারী উপজেলায়।
স্থানীয়রা জানায়, নিহত রিপন মিয়া দীর্ঘদিন যাবত সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের মোকসেদ মিয়ার বাড়ীতে রাখালের কাজ করত। প্রতিদিনের মত বুধবারও সে রামেরখোলা নামক স্থানে রেল লাইনের উপর মহিষকে ঘাস খাওয়াচ্ছিল। এসময় ঢাকা থেকে খুলনাগামী একটি ট্রেন যাবার পথে তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়ে ঘটনা স্থলেই মারা যায়।
কেয়াইন ইউপি চেয়ারম্যান আশ্রাফ আলী এই তথ্য নিশ্চিত করে বলেন, রিপন নামের লোকটি দীর্ঘদিন যাবৎ কুচিয়ামোড়া এলাকায় মোকসেদ মিয়ার বাড়ি কাজ করতো। বুধবার বিকেলে ট্রেন দুর্ঘটনায় ঘটনাস্থলেই সে মারা যায়।
সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) মো. মুক্তার হোসনে জানিয়েছেন, রেল লাইনে এক ব্যক্তি নিহত হবার ঘটনাটি তারা অবগত আছেন।
