সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপির নাম ভাঙিয়ে আলমগীর মল্লিক নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারী জায়গায় দোকান উত্তোলনের অভিযোগ উঠেছে। সে উপজেলা কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী গ্রামের বাসিন্দা ও সিরাজদিখান উপজেলা কৃষকলীগ সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মল্লিকের ছোট ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা কৃষকগীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মল্লিকের ছোট ভাই আওয়ামী লীগ নেতা আলমগীর মল্লিক বিএনপির নেতাকর্মীদের নাম ভাঙিয়ে উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী স্ট্যান্ড ব্রীজ সংলগ্ন সিরাজদিখান-শ্রীনগর সড়কের পাশে সরকারী জায়গায় দোকান ঘর উত্তোলন করেন। বিএনপির নেতাকর্মীদের নাম ভাঙিয়ে দোকান ঘর উত্তোলনের বিষয়টি স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানতে পেরে গত মঙ্গলবার দুপুর ১২ টার দিকে। এ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের কার্যালয়ে হাজির হয়ে মৌখিক অভিযোগ করেন। পরে অভিযোগের ভিত্তিতে রশুনিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শাহাদাৎ হোসেনকে বিষয়টি সরেজমিনে তদন্তের নির্দেশ দেন নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ।
রশুনিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শাহাদাৎ হোসেন একইদিন বিকাল ৪ টার দিকে ঘটনাস্থলে গিয়ে সরকারী জায়গায় দোকানঘর উত্তোলনের সত্যতা পেয়ে দোকান ঘর উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করেন।
কোলা ইউনিয়নের বেশ কয়েকজন বিএনপি নেতা অভিযোগ করে বলেন, আমাদের বিএনপি নেতাকর্মীদের মধ্যে কেউ দোকান ঘর উত্তোলনের সাথে জড়িত না। আওয়ামী লীগ নেতা আমাদের বিএনপির নেতাকর্মীদের নাম ভাঙিয়ে আমাদের বদনাম করে দোকান ঘর উত্তোলন করেছে। বিষয়টি আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর মৌখিক অভিযোগ করেছি। দুই দিন আগে ভূমি সহকারী কর্মকর্তা শাহাদাৎ হোসেন এসে দোকান তুলতে নিষেধ করে গেছেন।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা আলমগীর মল্লিকের সাথে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন, বিএনপির নাম ভাঙিয়ে দোকান তুলেছি এমন প্রমান যদি কেউ দিতে পারে তাহলে যা শাস্তি দিবে সেটাই মাথা পেতে নিবো। আর এখানে শুধু আমার দোকানই না আমার দোকান বরাবর যত দোকান আছে সবই সরকারী জায়গায়। উপজেলা থেকে দুইজন এসে৷ কাজ বন্ধ করে দিয়ে গেছে।
রশুনিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, হা দোকানটি সরকারী জায়গাতেই তোলা হয়েছে। তার কাজ বন্ধ করে দিয়ে আসা হয়েছে।
