শ্রীনগরে মন্দির পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠি

আরিফুর রহমানঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে মন্দির পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ আগস্ট সন্ধ্যা ৭ টার দিকে সিংপাড়া আটপাড়া ইউনিয়ন জোড়া বিরিজ সংলগ্নে বেলতলী শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করেন। এ সময় বেলতলী পূজা কমিটির সভাপতি গোপাল দে এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে যারা দেশ স্বাধীন করেছেন,তারা হিন্দু পরিবারের সন্তান মুসলমান পরিবারের সন্তান, এবং বিভিন্ন রাজনৈতিক পরিবারের সন্তান। তারা দেশকে ভালোবেসে রক্ত ঝরিয়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছেন। আমরা তাদের কোনদিন ভুলবো না। তারা যে শহীদ হয়েছে, তাদের শহীদী মর্যাদা আমরা রাখবো। তাই আমরা সকলে মিলে হিন্দুদের পাশে আছি তাদের মন্দির যাতে কেউ কোনো ক্ষতি না করতে পারে। এবং উপজেলার যুবদলের সাধারণ সম্পাদক আবুল হোসেন সাগরের সঞ্চালনায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিএনপির সহ-সভাপতি মোঃ আশরাফ হোসেন মিলন, উপজেলার বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক মোড়ল, তন্তর ইউনিয়নের বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী আরিফুল হক মনু, আটপাড়া ইউনিয়নের যুবদল মোঃ মোতাহার হোসেন, ইমরান হোসেন, ইলিয়াস কাঞ্চন কাজী সৈকত,রানা আহমেদ পিন্টু, হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলার সাধারণ সম্পাদক তাপস কুমার দাস, বেলতলী পূজা কমিটির সাধারণ সম্পাদক পরিতোষ ও অন্যান্য সদস্য এবং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *