সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ কোটা নিয়ে শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলনের পর শেখ হাসিনার পদত্যাগের খবর শুনেই বিজয় উল্লাসে রাজপথে নেমে আসে ছাত্র জনতা। সোমবার (৫ আগস্ট) রাতে দুর্বৃত্তরা সিরাজদিখান চরবিশ^নাথ স্থানীয় এক ইউপি সদস্যের অফিস ও মারুফ টের্ড্রাসে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করেছে।
সিরাজদিখান বাসাইল ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য ও বাসাইল ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি আব্দুস সালাম মনু জানান, সোমবার শেখ হাসিনার পদত্যাগের খবর শুনেই বিজয় উল্লাসে রাত সারে ৯টায় এক শ্রেণির দৃর্বৃত্ত নিমতলা তার কার্যালয়ের ও মারুফ টের্ড্রাসের তালা ভেঙে ভেতরে ঢুকে কম্পিউটার, সিন্ধুক,,আলমারি, টেলিভিশন, সিসিটিভি ক্যামেরাসহ আসবাবপত্র ভাঙচুর ও লটু করেছে। এ সময় তারা আলমারিতে থাকা নগদ অর্থ, ল্যাপটপ, সিসিটিভির বক্স, আইপিএসের মেশিন, প্রিন্টার লুটে নিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকালে শেখ হাসিনার পদত্যাগের খবর শুনেই বিজয় উল্লাসে আন্দোলনকারীরা ঢাকা-মাওয়া মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে টায়ারে অগ্নিসংযোগ করে রাখে। উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কাকালদী গ্রামের নারী নেতৃ মেফালী বেগমের বাড়ি ভাংচুর লুটপাট,বয়রাগাদী ইউনিয়নের পরিতোষ দেবনাথের বাড়ি ভাংচুর লুটপাট করেছে দৃর্বৃত্তরা
এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল ইসলাম সুমন বলেন, আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনি কার্যক্রম অব্যাহত রেখেছি।
