আ’লীগ সরকারের পতনে দোহারে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র বিজয় মিছিল

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী সরকারের লজ্জাজনক পতনে শুকরিয়া  ও শহীদগণের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জয়পাড়া বাজারের বড় মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে জয়পাড়া বাজার ও রতন চত্বর হয়ে থানার মোড় করম আলীর মোড় প্রদক্ষিণ করে ওয়ান ব্যাংকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মো.কামাল হোসেন মাস্টারের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ মোঃ রুহুল আমীন দেওয়ানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মাস্টার, মুফতী মাসউদুর রহমান সিদ্দিকী, জয়েন্ট সেক্রেটারি মোঃ আব্দুল মালেক, এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা যুবায়ের আহমাদ সাকী,সাংগঠনিক সম্পাদক হাফেজ তাওহীদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ মোসলেম উদ্দিন আরো উপস্থিত ছিলেন দোহার পৌরসভা শাখার সভাপতি হাফেজ মিজানুর রহমান, সেক্রেটারি মোঃ আমজাদ হোসেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি দোহার থানা শাখার সদর মাওলানা আবু ইউসুফ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মোশারফ হোসেন শামিম, সাধারণ সম্পাদক মোঃ বশির আহমাদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি হাফেজ মতিউর রহমান মোল্লা , সাধারণ সম্পাদক হাফেজ আল আমিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মো.আজিজুল ইসলাম , সাধারণ সম্পাদক মাওলানা সাব্বির আহমাদ সহ ওয়ার্ড ও ইউনিয়ন শাখার নেতৃবৃদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *