সিরাজদিখানে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বিষয়ক মাঠ পর্যায়ে গণশুনানী অনুষ্ঠিত

আরিফুর রহমান সিরাজদিখান প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বিষয়ক মাঠ পর্যায়ে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ১ আসনের সাংসদ মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের যুগ্যসচিব লুৎফুন নাহার।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নাজনীন শামীমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ,উপজেলা সমবায় কর্মকর্তা বিন্দু রানী পাল,উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. টিপু সুলতান, সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, কোলা ইউপির চেয়ারম্যান এ এইচ এম সাইফুল ইসলাম মিন্টু, চিত্রকোট ইউপির চেয়ারম্যান শামসুল হুদা বাবুলসহ বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন ইউপি সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *