মো.কামাল হোসেন: বিশ্ব ভালোবাসা দিবসে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীদের ঢল দোহারের মৈনটঘাট মিনিকক্সবাজারে। ভালবাসা দিবস আর বসন্তের আগমনী দিনে প্রিয় স্বজনদের সাথে আনন্দ উপভোগ করতে মিনিকক্সবাজারে ভীর করছে দর্শনার্থীরা। শুক্রবার সকাল থেকেই দর্শনার্থীদের ভীর ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীদের সংখ্যাও বাড়াতে থাকে। ভালবাসা দিবসে মিনিকক্সবাজারে ফুলের দোকানগুলোতে ছিল উপচেপড়া ভীড়। শুধু ফুলের দোকানসহ বিভিন্ন খাবারের হোটেলগুলোতে ও ছিল দর্শনার্থীদের আনাগোনা।
মিনিকক্সবাজারের অস্থায়ী ফুল ব্যবসায়ী আ.রহমান নববাংলাকে জানান,আজকে অনেক ফুল বিক্রি হয়েছে এখানে। দর্শনার্থী এবার বেশি হওয়ার কারনে বেচা কেনা ভালো।
হোটেল ব্যবসায়ী মোতালেব জানান, আজ দূরের দর্শনার্থী কম আসছে বলে আমাদের মনে হয়। এজন্য বিক্রি খুব বেশি নয়, তারপর ও প্রতিদিনের চেয়ে বেশি বেচা কেনা হচ্ছে।
দর্শনার্থী মারিয়া আক্তার জানান, এর আগে এখানে কখনো আসা হয়নি, শুধু নাম শুনেছে আজই প্রথম আসলাম ভালো লাগছে। দর্শনার্থীরা প্রিয়জনদের সাথে ঘোরাফেরা করছে মিনিকক্সবাজারে। আর একে অপরের মাঝে ভাগাভাগী করে নিচ্ছে ভালাবাসা দিবসের আনন্দটুক। ভালবাসা দিবসের দিনটি ভালোই কাটুক দর্শনার্থীদের এমনটাই প্রত্যশা সকলের।
