মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে: মানিকগঞ্জের সিংগাইরে চান্দহর ইউনিয়ন পরিষদে তৃনমূল পর্যায়ে জনঅংশ গ্রহণ,স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং স্থানীয় সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যে উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার(৩০ মে) দুপুর ২ টার দিকে চান্দহর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান শওকত হোসেন বাদলের সভাপতিত্বে ইউনিয়ন সচিব মো.রেজাউল করিম রাজার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেন,উন্নয়ন চলমান প্রক্রিয়া। শেখ হাসিনা বেঁচে থাকলে দেশের উন্নয়ন হবে। তাই তিনি সবাইকে শেখ হাসিনা সরকারের পাশে থাকার আহবান জানান। তিনি আরো বলেন,মাদক ও তিন ফসলি জমির মাটি কাটার ব্যাপারে জিরো টলারেন্স ঘোষনা দেন তিনি।
এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্যে দেন,উপজেলা পরিষদ(অস্থায়ী) চেয়ারম্যান মোসা.শারমিন আক্তার,জেলা পরিষদ সদস্য মো.তমিজউদ্দিন,জার্মিত্তা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা,চারিগ্রাম ইউপি চেয়ারম্যান দেওয়ান রিপন হোসেনসহ চান্দহর ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা বক্তব্য দেন। পরিশেষে সভার সভাপতি চেয়ারম্যান শওকত হোসেন বাদলের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। উল্লেখ্য,২০২৪-২০২৫ অর্থ বছরে ২ কোটি ৩৮ লাখ ৯৬ হাজার ৬ শ ২৮ টাকা বাজেট ঘোষণা করা হয়।
