সিরাজদিখানে টান টান উত্তেজনায় প্রার্থীদের জয়

সিরাজদিখান মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জে সিরাজদিখান উপজেলায় তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প বানিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য এবং সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আওলাদ হোসেন মৃধা। তিনি মোট ভোট পেয়েছেন ৪৬ হাজার ১৯০ টি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা চেয়ারম্যান অস্থায়ী ও সিরাজদিখান উপজেলা যুবলীগের আহবায়ক মঈনুল হাসান নাহিদ পেয়েছেন ৪২ হাজার ১৮ টি ভোট। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে জয় পেয়েছেন মুহাম্মদ মোশারফ হোসেন, তিনি ভোট পেয়েছেন ২৩৯০৬টি এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এড আবুল কাশেম পেয়েছেন ২০২৮৫ টি ভোট। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে জয় পেয়েছেন এড. তাহমিনা আক্তার তার ভোট ৪০৬৯৮ টি এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিসেস আয়শা আক্তার পেয়েছেন ৩৭৪২৪ টি ভোট।এ নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে ছিল ব্যপক আগ্রহ, নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হওয়ায় ভোটারদের মাঝে-ও ছিল স্বস্তির ছাপ।পরিশেষে টান টান উত্তেজনার মাঝে ফল প্রকাশ করা হয়। এ উপজেলায় নির্বাচন পরবর্তী কালীল কোন সহিংসতার ঘটনাও ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *