ধানমন্ডি-৩২শে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আলমগীগের শ্রদ্ধাঞ্জলি

নাজমুল হোসেন: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে শপথ অনুষ্ঠান শেষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন দোহার উপজেলা থেকে টানা তিনবারের নির্বাচিত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। আজ সোমবার দুপুরে ধানমন্ডি-৩২শে নেতা কর্মীদের সাথে নিয়ে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। আলমগীর দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

এসময় দোহার পৌরসভার মেয়র আলমাছ উদ্দিন, দোহার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন সোহাগ, সুতারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন, রাইপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন, কাউন্সিল হুমায়ুন, ওয়াসিম চোকদার, দোহার উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সজল আশরাফ, দোহার উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান সাদ্দাম, ছাত্রলীগের সিহাবুর রহমান শিকদার সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *