সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার বালচর ইউনিয়নের চরবয়রাগাদী গ্রামের মৃতঃ নরু মিয়ার স্ত্রী তারা বানু (৭৫) নামের এক অসহায় নারীর জমিসহ ঘরবাড়ি দখল ও মারপিটের সুষ্ঠু বিচার প্রাপ্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরবয়রাগাদী গ্রামের অসহায় নারীর বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ভুক্তভোগী তারা বানু বলেন, ২০০৫ সালে তার দেবর ঈমান আলী,মোঃ দিদার, চেরাগ আলী,ইব্রাহীম মাস্টার,রাজ্জাক দুলালসহ ৭-৮ জন সন্ত্রাসী সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালিয়ে আমাকে ও আমার স্বামী নূরু মিয়াসহ পরিবারের সবাইকে মারধরের পর আসবাপত্র ভাঙচুর করে জমি দখল করে নেন। গুরুত্বর আহত আমার স্বামী নূরু মিয়া ৪৫দিন ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর মারা যান। পরে ঈমান আলী আমার দেববরা একত্র হয়ে উক্ত জমি ও বাড়ি থেকে আমাদের তুলে দেন। এতো কিছুর পরেও ওই বাড়িতে উঠতে গেলে বাড়ি দখলে নেওয়া ঈমান আলী টাকা দাবি করেন। মামলা করেও তাদের ভয় দেখানোর জন্য কোন স্বাক্ষী পাচ্ছি না। চুপ না হলে উল্টো হত্যার হুমকি দিয়েছে। গত মঙ্গলবার আমাকে ধাক্কা দিয়ে ফেলে মারধরের চেস্টা করেন। উপায় না পেয়ে সিরাজদিখান থানা ও ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ করলে ইউপি চেয়ারম্যান সমাধানের উদ্যোগ নিলেও ঈমান আলী ও রাজ্জাক কোন সমাধান করেননি। তাই দীর্ঘদিন ধরে এমন অবস্থায় দিন কাটানো পরিবারটি বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করে। তারা বানু সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে সহযোগিতা কামনা করেন। অভিযোগ প্রসঙ্গে ঈমান আলীর কাছে জানতে চাইলে তিনি জানান, জমিটি ক্রয়ে শরিক থাকায় দখল করা হয়েছে। এর বাইরে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
