এমএ কাইয়ুম মাইজভান্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ আসন্ন শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী প্যানেল চেয়ারম্যান ও কোলাপাড়া ইউনিয়ন আঃলীগের সভাপতি এম মাহবুব উল্লাহ কিসমত এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪টায় উপজেলার তন্তর ইউনিয়নের পারাগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা আইনজীবী সমিতির আইন বিষয়ক সম্পাদক ও সাবেক সভাপতি এ্যাডঃ মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও পাটাভোগ ইউনিয়ন আঃলীগের সাধারন সম্পাদক রায়হান মাহমুদ মিথুন এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, উপজেলা আঃলীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আঃলীগের সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ ডালু,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার,সহ-সভাপতি শফিকুল ইসলাম লিটন,যুগ্ম সাঃ সম্পাদক অনিক ইসলাম, শ্রমিক লীগের সাঃ সম্পাদক সোহেল শাহরিয়ার,যুবলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান জাকির হোসেন, মামুন শেখ, শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাঃ সম্পাদক সিরাজুল ইসলাম,পাটাভোগের সভাপতি রমিজ উদ্দিন বেপারী, আটপাড়ার সাঃ সম্পাদক জাকির হোসেন, হাসাড়ার সাঃ সম্পাদক জসিম উদ্দিন মুকুল, তন্তর ইউনিয়নের নারী ইউপি সদস্য কামরুন নাহার চৌধুরী অনু, আলেয়া বেগম, পারভীন সুলতানা, ইউপি সদস্য মামুন, মিঠু, আবু, ময়না কাজী প্রমুখ।
