আরিফুর রহমান সিরাজদিখান মুন্সিগঞ্জ প্রতিনিধি: সারাদেশে দিন দিন বেড়ে চলছে তীব্র তাপদাহ , রোদে জনজীবন হাঁসফাঁস অবস্থা। মুন্সিগঞ্জ সিরাজদিখানে ও জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। এতে মানুষ পরেছে চরম ভোগান্তি ও বিপাকে। বাতাসে গরম হাওয়া রোদের তাপ যেন চামড়া পুড়িয়ে দেয় এই গরম থেকে বাঁচার জন্য মাথায় ছাতা, কাঁধে গামছা নিয়ে প্রয়োজনে বের হচ্ছেন হাট বাজার, ক্ষেত খামার, ও বিভিন্ন কর্মস্থানে। মানুষ ও পশু পাখিদের পুকুর ডোবায় নেমে থাকতে দেখা যায়।
এদিকে হিট স্টোকের ভয়ে প্রয়োজন ছাড়া লোকজন বাড়ি থেকে বের হচ্ছে না। তাই রাস্তাঘাটে লোকজন চলাচলের উপস্থিতি নেই যানবাহন চলাচল তুলনামূলক খুবই কম । যার ফলে নিম্ন আয়ের মানুষগুলো সংসার চালাতে হিমশিম খাচ্ছেন যেমন রিক্সা চালাক,অটোচালক ও ভ্যান চালক।
প্রচন্ড তাপদাহের কারণে বিদ্যুতের ব্যবহার ও অতিরিক্ত বেড়েছে। সিরাজদিখানে বিদ্যুতের যে পরিমাণে বরাদ্দ ছিল তার থেকে বেশি ব্যবহার হচ্ছে। যার কারনে লোডশেডিং বেড়ে চলেছে । আজ (শনিবার ২৭ এপ্রিল) সিরাজদিখানে সর্বোচ্চ অনুভব তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া বার্তা জানিয়েছেন বৃষ্টি না হওয়ার কারণে তাপমাত্রা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে জানা যায় যখন দীর্ঘদিন বৃষ্টি হতো না তখন নবী করিম (সাঃ) সাহাবাদের নিয়ে বিশেষ নামাজ আদায় করতে, তাহাকে বলে সালাতুল ইস্তিসকার নামাজ। তাই বৃষ্টির জন্য সিরাজদিখানে মধ্যপাড়া ইউনিয়ন আব্দুর রহমান একাডেমী মাঠ সহ বিভিন্ন ইউনিয়নে মসজিদ মাদ্রাসায় ধর্মপ্রাণ মানুষ এ ইস্তিসকার নামাজ ও দোয়ার আয়োজন করেছেন। প্রচন্ড গরমের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাথা ব্যথা, মাথা ঘুরানো, ডায়রিয়া, গরম জনিত এবং পানিবাহিত নানান রোগীর সংখ্যা বেড়ে চলছে।
তীব্র গরম থেকে সুস্থ থাকার পরামর্শ দিয়ে বলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আঞ্জুমান আরা এতে অধিক পরিমাণ পানি,খাবার স্যালাইন,ডাবের পানি এবং তরল জাতীয় খাবার অধিক পরিমাণে খেতে হবে।
