উপজেলা পরিষদ নির্বাচন: সিংগাইরে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী ৩ জন

সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধি:আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত মানিকগঞ্জের সিংগাইর  উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৩জন প্রার্থী। এর মধ্য ক্ষমতাসীন দল আ. লীগ পন্থি ২জন ও বিএনপি পন্থি ১ জন
ঘোষিত তপসিল অনুযায়ী মঙ্গলবার সকালে জেলা নির্বাচন কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়।
এতে চূড়ান্তভাবে চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, আওয়ামী পন্থিদের মধ্যে মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী আব্দুল মাজেদ খান(আনারস প্রতীক),উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো.সায়েদুল ইসলাম(কাপ পিরিচ প্রতীক)ও সাবেক,জার্মিত্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম(দোয়াত কলম প্রতীক)।
উল্লেখ্য, নির্বাচনের তপসিল ঘোষণার পর এ উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।  ১৭ এপ্রিল বুধবার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ৩ জনের প্রার্থীতা বৈধতা পায়।
এছাড়াও এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান উপজেলা নির্বাচন ও সহকারি রিটার্নিং অফিসার মো.শরিফুল ইসলাম।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৫ হাজার ৯৩ জন। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে এ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *