স্মার্ট নবাবগঞ্জ উপজেলা গড়তে ঝিলুর বিকল্প নেই

দোহার-নবাবগঞ্জ(ঢাকা) প্রতিনিধিঃ প্রতীক উন্মোচন ও মতবিনিময় সভা যখন জনসভায় রূপান্তরিত হয় তখন বুঝা যায় জনগণ কি চায়? জনগণ চাই ভালো মানুষ, জনগণ চায় উন্নয়ন মুখী চেয়ারম্যান। এক কথায় স্মার্ট নবাবগঞ্জ গড়তে নাসির উদ্দিন ঝিলুর কোন বিকল্প নাই মঙ্গলবার সন্ধ্যায় আসন্ন নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নাসির উদ্দিন ঝিলুর নিজ বাসায় যন্ত্রাইলে উঠান বৈঠক অনুষ্ঠানে উপস্থিত বক্তারা এসব কথা বলেন।

এর আগে দুপুরে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় উপস্থিত সকলে আওয়ামী লীগের পক্ষ হতে চেয়ারম্যান পদে নাসির উদ্দিন আহমেদ ঝিলু ও ভাইস চেয়ারম্যান পদে পূর্ণ সমর্থন দেওয়া হয়।

নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিনের সঞ্চালনায় উঠান বৈঠক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শোল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান ভুইয়া কিসমত, ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলিমুর রহমান খান পিয়ারা, বীর মুক্তিযোদ্ধা ওয়াদুদ মিয়া, জলিল বেপারী, এম এ বারী বাবুল মোল্লা, ইব্রাহিম খলিল, হুমায়ন কবির, বশির আহমেদ, পলাশ চৌধুরী, শিরিন চৌধুরী, রেশমা আক্তার, সাবেক চেয়ারম্যান ফজলুল হক ফজল, দেওয়ান তুহিনুর রহমান তুহিন প্রমুখ।

সাবেক সংসদ সদস্য খন্দকার হারুন উর রশিদের সভাপতিত্বে বক্তারা বলেন, আজকের এই গণ জুয়ার ঝিলুকে ধরে রাখতে হবে। এই গণ জুয়ার আনারস প্রতীকের বিজয়ের গণ জুয়ার। তারা আরো বলেন, আজ আওয়ামী লীগ এক ছাদের নীচে এসে দাঁড়িয়েছে। এই ছাদ যেনো নির্বাচন পর্যন্ত থাকে। কোন অপশক্তি যেনো এই ঐক্যকে ভাংতে না পারে।

একই অনুষ্ঠানে উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার উপস্থিত থেকে আনারস প্রতীক ও তার প্রতীক তালা মার্কায় ভোট প্রার্থনা করেন।

উঠান বৈঠক অনুষ্ঠানে সর্বশেষ বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন আহমেদ ঝিলু৷ এসময় তিনি বলেন, আমি দীর্ঘ ৩৯ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছি। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে দেশ নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাংলাদেশ হবে হবে স্মার্ট বাংলাদেশ। এই স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দিন রাত পরিশ্রম করছেন আমাদের নবাবগঞ্জ উপজেলা বাসীর অভিভাবক ঢাকা-১ আসনের সংসদ সদয় সালমান এফ রহমান। তিনি নবাবগঞ্জকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে চান।

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ এই চেয়ারম্যান বলেন, আমি বিগত ৫ বছর নবাবগঞ্জ উপজেলা পরিষদের দায়িত্ব পালন করেছি। সর্বদা দল মতের উর্ধে থেকে নবাবগঞ্জ বাসীকে আমার পক্ষ হতে পূর্ণ সেবা দিয়েছি। তাই আবারও আপনাদের মাঝে প্রার্থী হয়ে এসেছি। আমাকে আপনাদের মূল্যবান ভোট আনারস মার্কায় দিয়ে আমাকে জয়যুক্ত করে পুনরায় আপনাদের সেবা করার সুযোগ দিন। পরে দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *