দোহারে মো.জসিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যােগে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

আব্দুল রাহিম ঢাকার দোহার উপজেলায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মানবতার সেবায়, মানুষের পাশে  এ স্লোগানকে সামনে রেখে মো. জসিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যােগে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ এপ্রিল) সকালে নারিশা ইউনিয়নে উওর শিমুলিয়া এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ঢাকা জেলা আওয়ামী লীগের সদস্য মো.জয়নাল আবেদীনের নিজস্ব অর্থায়নে তার নিজ বাড়িতে ৫ শতাধিক পরিবারের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আব্দুল খালেক মাঝির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদপ্রার্থী মো.সালাউদ্দিন,দোহার উপজেলা  আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, দোহার উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুর ইসলাম মানিক, আওয়ামী লীগ নেতা হাবিব হোসেন,মেঘুলা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক খালেক তালুকদারসহ আরো অনেকে। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *