সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশনের (“ফারিয়া’) সিংগাইর শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৫ এপ্রিল) সন্ধ্যায় সিংগাইর পৌর সদরের গার্লস স্কুল রোডে ফিল হাঙ্গরি রেস্টুরেন্টে এ উপলক্ষে ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ফারিয়া’র সভাপতি মো.সোহরাব হোসেনের সভাপতিত্বে ইউনিমেড ইউনিহেলথ কোম্পানির প্রতিনিধি মো.আব্দুল কাইয়ূম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন-পপুলার ফার্মার এরিয়া ম্যানেজার রাশেদ রতন,হেলথ কেয়ার ফার্মার ম্যানেজার মো. দেলোয়ার হোসাইন ভূইয়া, ফারিয়ার উপদেষ্টা আমিনুল ইসলাম মিন্টু,ফারিয়ার সাধারন সম্পাদক তারেক মাহমুদ ও বিকন ফার্মার প্রতিনিধি মিলন হোসেন প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন ইবনে সিনা ফার্মার প্রতিনিধি মো.মঞ্জুর রহমান। এতে সিংগাইর প্রেসক্লাবের সদস্য সচিব মো.রকিবুল হাসান বিশ্বাসসহ বিভিন্ন ওষুধ কোম্পানির প্রায় ৭৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
