স্টাফ রিপোর্টার: ২৬ মার্চ পদ্মা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত হয়ে বার্ষিক ওন এবং ইফতার মাহফিল। পদ্মা সরকারি কলেজ অধ্যক্ষ ও রোভার স্কাউট সভাপতি প্রফেসর আব্দুল মজিদের সভাপতিত্বে অত্র অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক এবিএম আব্দুল রকিব, প্রভাষক রাজিয়া সুলতানা, জুলফিকার আলী খান, ইদ্রিস আলী, আলমগীর হোসেন, মাসুদ রানা প্রমুখ। এসময় সঞ্চালক ইদ্রিস আলী উল্লেখ করেন, অত্র অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন পুরাতন রোভার সদস্যদের মিলন মেলা সংগঠিত হয়, এতে করে নিজেদের মধ্যে দায়িত্ববোধ ও আন্তরিকতা বৃদ্ধি পেয়ে থাকে।
