মো.কামাল হোসেন : ঢাকার দোহারে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জয়পাড়ার হাজেরা মেনশনের ৩য় তলায় আই এবি মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোহার থানা মুজাহিদ কমিটির সদর মাওলানা হাফিজুর রহমান ও সাবেক ছাত্র নেতা হাবিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি কামাল হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ রুহুল আমিন দেওয়ানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় উলামা মাশায়েখ আইমা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার থানা মুজাহিদ কমিটির সদর মাওলানা আবু ইউসুফ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মোশাররফ হোসেন শামিম, জাতীয় উলামা মাশায়েখ আইমা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি জিল্লুর রহমান আরেফি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মতিউর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি আব্দুর রহমানসহ আরও অনেকে।
