মায়ের আদর ও আয়াতুন নেসা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার দোহার উপজেলায় মায়ের আদর ও আয়াতুন নেসা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এতিম প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।  শনিবার  (২৩শে মার্চ) বিকেলে উপজেলার লটাখোলা বিলেরপাড় এলাকায় মায়ের আদর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও এনটিভির ব্রডকাস্ট কর্মকর্তা আনোয়ার হোসেন সোহাগের নিজ বাড়িতে আয়াতুন নেসা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাকিব হায়দারের অর্থায়নে দুই  শতাধিক পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

আনোয়ার হোসেন সোহাগ বলেন, আয়াতুন নেসা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাকিব হায়দারের অর্থায়নে রমজান মাসে এতিম ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং ত্রিশজন অসহায় মানুষকে একবেলা পেটভরে খাবার খাওয়ানো হয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *