দোহারে রাসেল আহসান রোমান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে আলী আহসান খোকন সিকদার সাহেবের জৈষ্ঠ পুত্রের স্বরণে রাসেল আহসান রোমান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাস্তা বাজার এলাকায় বাস্তা যুব সমাজের আয়োজনে এ টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। এ সময় খেলায় ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আহসান খোকন সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি ও জার্মান আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়া। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বারুয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বারি বাবুল মোল্লা। যুবলীগ নেতা শামীম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুসুমহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, বিশিষ্ট সমাজ সেবক আবুল বাশার সাঈদ, কুসুমহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন,সুবাস শাহ ফকির, নাসির শাহ ফকির, উজ্জল শাহ ফকির,কমল মুজুমদার,স্বপন শাহ ফকির,উজ্জল মোল্লাসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *