মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপশাখায় আই এফ আই সি ব্যাংকের প্রতিবেশী উৎসব তথা পিঠা উৎসবের আয়োজন করেন ব্যাংকের কর্মকর্তা মহোদয়গন।ব্যাংকের কর্মকর্তাগণ, তেলপিঠা,মলা,বাটিসাপটা,জিলাপি কুলিপিঠা,সাতাসা পিঠা ইত্যাদি। এ সময় উপস্থিত ছিলেন, আই এফ আই সি ব্যাংকের অফিসার ইনচার্জ মারুফ হোসেন, সার্ভিস অফিসার নাসিব,মার্কেটিং অফিসার শাফিউর রহমান, ব্যাংকের গ্রাহকগণ,দৈনিক আজকের দর্পনের সাংবাদিক রফিকুল ইসলাম। এসময় গ্রাহকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ মারুফ হোসেন তিনি বলেন, আপনারা আমাদের ব্যাংকের গ্রাহক হবেন। আমাদের ব্যাংকের অনেক সুবিধা রয়েছে। তিনি আরো বলেন,বাংলাদেশের যেকোনো বুথ থেকে ফ্রিতে টাকা উত্তোলন করতে পারবেন। আমাদের ব্যাংক আমরা ক্ষুদ্রঋণ প্রদান করি এক লক্ষ টাকা এবং হাউজ লোন প্রদান করে জমির মূল্যের ওপর ৭০%, বাড়ির করার জন্য আমরা সর্বোচ্চ চার কোটি পর্যন্ত ঋণ প্রদান করি। এছাড়াও বক্তব্য রাখেন, ব্যাংকের গ্রাহকবৃন্দ ও সুশীল সমাজের গণ মান্য ব্যক্তিবর্গ।
