বাইক থেকে পড়ে ট্রাক চাপায় কলেজ ছাত্রীর মৃত্যুঃ পলাতক বাইক চালককে ঘিরে রহস্য

শ্রীনগর (মু‌ন্সিগঞ্জ)প্রতি‌নি‌ধিঃ  শ্রীনগর  মোটরবাইক থেকে পড়ে ট্রাক চাপায় এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় সঙ্গীকে উদ্ধার না করে মোটরবাইক নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় ওই যুবককে ঘিরে দেখা দিয়েছে রহস্য। পুলিশ পলাতক ওই যুবককে খুঁজে বের করার চেষ্টা করছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-দোহার সড়কের শ্রীনগর উপজেলার কাঁমারগাও আইডিয়াল স্কুলের সামনে দোহারমুখী মোটরসাইকেলের পেছন থেকে পরে যায় স্বর্ণা আক্তার (১৭)। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্বর্ণা আক্তারের মাথা থেতলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা এগিয়ে আসার আগেই ঘাতক ট্রাক দোহারের দিকে পালিয়ে যায়। ওই এলাকার এক দোকানী জানান, দুর্ঘটনায় স্বর্ণা মারা গেলেও মোটরসাইকেল চালক যুবক কোন কালক্ষেপন না করে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে ছুটে আসা স্বর্ণার সহপাঠিরা জানান, মোটরসাইকেল চালক যুবকের সাথে স্বর্ণার সখ্যতা ছিল। কিন্তু তারা ওই যুবকের নাম পরিচয় বলতে পারেননি। অজ্ঞাতনামা যুবক ঘটনার সাথে সাথে তরিঘরি করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ায় এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্য তা নিয়ে রহস্য দেখা দিয়েছে।

নিহত স্বর্ণা দোহার উপজেলার পদ্মা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। সে দোহারের ফুলতলা ডালারপাড় এলাকার সেকান্দার খালাসীর মেয়ে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পালিয়ে যাওয়া যুবকের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *