সিংগাইরে মাদকসহ নারী আটক, পলাতক-১

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে এক’শ’পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে ফারহানা আক্তার ইমা (২৪) নামের এক নারিকে আটক করেছেন থানা পুলিশ। শনিবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।আটককৃত-ওই নারী উপজেলার জার্মিত্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামের মো. সালাউদ্দিনেরর স্ত্রী।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সোয়া ১০ টার দিকে সিংগাইর থানার ওসি মো.জিয়ারুল ইসলামের তত্ত্বাবধানে এসআই সুমন চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সুদক্ষিরা গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে সালাউদ্দিনের বাড়ী অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সালাউদ্দিন পালিয়ে যায়। পরে তার স্ত্রীর ফারহানা আক্তারের হেফাজতে রাখা এক’শ’পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করেন পুলিশ। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়ারুল ইসলাম জানান,আটককৃত নারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে। তিনি আরো বলেন,আটককৃতের স্বামী পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *