আরিফুর রহমান সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ
মুন্সীগঞ্জ-১ আসন থেকে সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ বিজয়ী হয়েছেন। এই আসন থেকে প্রথম বারের মত সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। এই আসন থেকে নৌকা মার্কায় ৯৫৮৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নিবাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবির ট্রাক মার্কায় পেয়েছেন ৬১,৫৪০ ভোট।
এছাড়া অন্তরা সেলীম হুদা তৃণমূল বিএনপি জাতীয় পাটি (সোনালী আশঁ) প্রতীকে পেয়েছে ৬৩৩৭ ভোট, আতা উল্লাহ বাংলাদেশ খেলাফত আন্দোলন ( বটগাছ) পেয়েছেন ২৬৩৫ ভোট, দোয়েল আক্তার ন্যাশনাল পিপলস পার্টি (আম) পেয়েছেন ২৯৯, নূরজাহান বেগম বাংলাদেশ কংগ্রেস (ডাব) ৮৭ ভোট, মাহী বদরুদ্দোজা চৌধুরী বিকল্পধারা বাংলাদেশ (কুলা) ১৭৯৩৩ ভোট,লতিফ সরকার বাংলাদেশ সুপ্রীম পাটি (একতারা) ৩২০২ ভোট,শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম জাতীয় পার্টি (লাঙ্গল) প্রতীকে পেয়েছেন ৪৭০ ভোট । সিরাজদিখান -শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন।
