মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ) থেকে : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মানিকগঞ্জ-২(সিংগাইর- হরিরামপুর-সদরের ৩ ইউনিয়ন ) আসনের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকার বিআরসি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু ট্রাক প্রতীকে প্রচারণায় ওঠান বৈঠক করেছেন।
বুধবার(৩ জানুয়ারি ) বিকাল ৫ টায় মো.মোস্তফা মিয়া সভাপতিত্বে মুরসালিনের সঞ্চালনায় এ ওঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী টুলু বলেন, হুমকি দামকি দিয়ে মানুষের মন জয় করা যায় না,ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হয়। আগামী ৭ জানুয়ারি কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট প্রদান করবেন। অন্য কারো সাধ্য নেই আপনার ব্যালেটে হাত দেয়া। এটা আমার কথা নয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ। সবাইকে উৎসবমুখর পরিবেশে তার ট্রাক প্রতীকে ভোট দেয়ার আহবান জানান দেওয়ান জাহিদ আহমেদ টুলু । এ সময় আরো বক্তব্য রাখেন – নিক্সন চৌধুরীর বড় ভাই লিখন চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক মো.সায়েদুল ইসলাম,স্থানীয় হারুন মাদবর ও বীরমুক্তিযোদ্ধা হাজী তারা মিয়া প্রমুখ।
এর পর দেওয়ান জাহিদ আহমেদ টুলু ভুমদক্ষিণ, নয়াপাড়া, কামুড়া, খাসেরচর, ভাটিরচর ও সর্বশেষ ফোর্ড নগর মোল্লা পাড়া গ্রামে নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নিয়ে তার ট্রাক প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। এ সময় ধল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভুঁইয়া, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা আবদুল গফুর মোল্লাহসহ স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
