মো.কামাল হোসেন : ঢাকার দোহারের কার্তিকপুর বাজারে কার্তিকপুর কাসেমিয়া আরাবিয়া মাদরাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়াজ মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুসুমহাটি ইউনিয়নে সাবেক চেয়ারম্যান হাফেজ কারী আব্দুল ওয়াহাব দোহারী, হাফেজ মাওলানা মুফতি খলিলুর রহমান।
মাহফিলে সভাপতিত্ব করেন শিলাকোঠা মাদ্রাসার মোহতামীম হাফেজ মাওলানা আব্দুর রহিম সাহেব।
মাহফিলে দেশ ও জাতির মঙল কামনা করে দুআ ও মোনাজাত পরিচালনা করেন প্রধান মেহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।
