মো. সাইফুল ইসলাম: ঢাকার দোহারে দুর্ধর্ষ সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার ও চুরিকৃত মালামাল উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। উপজেলার বেথুয়া গ্রামের সেলিম চোকদারের ছেলে মিলন চোকদার (২৯) ও দোহার গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে নাজির(৩৪) এসময় তাদের কাছ থেকে ৫ ভরি ওজনের ১টি স্বর্ণের সীতাহার, ২ মোবাইল ফোন উদ্ধার করা হয়। শুক্রবার সকালে প্রেস রিলিজের মাধ্যমে দোহার সার্কেলের এএসপি আশরাফুল আলম বিস্তারিত জানান।
প্রেস রিলিজের মাধ্যমে জানা যায়, গত ১১নভেম্বর উত্তর শিমুলিয়া এলাকার হাসিবুর রহমানের বাড়ির লোকজন পার্শ্ববর্তী মাদরাসায় ওয়াজ শুনতে গেলে চোর চক্রের সদস্যরা ঘরের উপরের চালার টিন কেটে ঘরে প্রবেশ করে আলমারির তালা ভেঙ্গে দূর্ধর্ষ চুরি করে। এসময় চোরেরা আলমারির ভিতরে থাকা ৫ ভরি ওজনের স্বর্ণের ১টি সীতাহার, ৮ আনা ওজনের এক জোড়া কানের দুল, ১টি ২ মোবাইল ফোন ও নগদ ১০,০০০/ টাকা নিয়ে যায়। যার বাজার মূল্য আনুমানিক ৫৯২০০০/ পাঁচ লক্ষ বিরানব্বই টাকা।
পরে দোহার থানায় নিয়মিত মামলা রুজু হলে ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম(বার) এর নির্দেশে দোহার সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলমের দিক নির্দেশনায় দোহার থানার ওসি মোস্তফা কামালের তত্ত্বাবধানে ইন্সপেক্টর শফিকুল ইসলাম সুমন, এসআই জসীমউদ্দিন ও এসআই দেলোয়ার হোসেনসহ দোহার থানা পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িত দুই জন আসাসিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা প্রাথমিকভাবে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এসময় গ্রেফতারকৃত আসামিদের দেখানমতে তাদের হেফাজত থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়।
