সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতনিধি ঃ মুন্সীগঞ্জ-১ আসনে (সিরাজদিখান-শ্রীনগর) প্রথবারের মতো নৌকার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ মহিউদ্দিন আহম্মেদ। বৃহস্পতিবার দুপুরে সিরাজদিখান সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তার সঙ্গে ছিলেন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের আওলাদ হোসেন মৃধা, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক শেখ আব্দুল করিম, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সদস্য মহসিন ভূইয়া, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইসলাম শেখ, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্দা বিষয়ক সম্পাদক আবুল খায়ের মাঝি, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ব সম্পাদক এডভোকেট জুয়েল কাল, মুন্সীগঞ্জ জেলা স্বোচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম পিন্টু,সিরাজদিখান উপজেলা যুবলীগ যুগ্ম আহব্বায়ক জহিরুল ইসলাম লিটু, সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আহসান রয়েলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
