কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া টোল প্লাজায় বাসে আগুন- আহত ৩

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
কেরানীগঞ্জে ঢাকা- মাওয়া এক্সপ্রেস ওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাসের দিন যাত্রী গুরুতর ভাবে বাধ্য হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে বাসটিতে আগুন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
মুন্সিগঞ্জের সিরাজদিখান ফায়ার সার্ভিসের ইনচার্জ বাদল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার বেলা ১২টা ১৬ মিনিটে তাঁরা আগুনের খবর পায়। পরে স্টেশনের দুটি ইউনিটের ২০ মিনিটের চেষ্টায় বাসের আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত বাসটিকে সরিয়ে নেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও বাস যাত্রীরা জানান, ঢাকা থেকে পটুয়াখালীর কুয়াকাটার দিকে যাচ্ছিল ইসলাম পরিবহনের যাত্রীবাহী বাসটি। ধলেশ্বরী টোল প্লাজায় পৌঁছালে বেলা সোয়া ১২টার দিকে হঠাৎ আগুন লেগে যায় বাসটিতে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসে। এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আহতদের নাম পরিচয় এই মুহূর্তে কিছুই জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *