নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় দোহার প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার জয়পাড়ায় অবস্থিত প্রেসক্লাবের হলরুমে শোক দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের উপদেষ্টা ও দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো: রফিকুল ইসলাম হিরন, ইউপি চেয়ারম্যান রাশেদ চোকদার, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক বাশার চোকদার, দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, সহ-সভাপতি মাহবুবুর রহমান টিপু, সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী জোবায়ের আহমেদ, সাংবাদিক নাজনীন শিকদার, জুবায়ের আহম্মেদ, মো; সুজন হোসেন, মো: শরীফ হাসানসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
