সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে আলেয়া বেগম(৬১) নামের এক গৃহিনী আত্মহত্যা করেছে বলে জানাগেছে। ঘটনাটি ঘটেছে,রবিবার(৬ আগস্ট) বিকাল ৫ টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিন জামশা গ্রামে। নিহত-আলেয়া বেগম ওই এলাকার মৃত শুকুর আলী স্ত্রী। তিনি ৩ সন্তানের জননী ছিলেন।
পুলিশ জানায়,আলেয়া বেগম রবিবার দিনের যেকোন সময় নিজ বাড়ীর দু,চালা টিনের ঘোয়াল ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে যায়। সেখান থেকে বিকাল ৫ টার দিকে লাশ উদ্ধারসহ সুরতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় ।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
