নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় আফসানা (১৩) নামে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। গত শুক্রবার বিকেলে মাহমুদপুর ইউনিয়নের নারাণপুর এলাকায় এঘটনা ঘটে। মৃত আফসানা উপজেলার নারানপুর গ্রামের হুমায়ুন মোল্লার মেয়ে এবং কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, আফসানাকে পড়ালেখার বিষয় মা বাবা শাসন করলে মায়ের সাথে অভিমান করে শুক্রবার বিকেলে ঘরের দরজা বন্ধ করে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
পরিবারের কোন অভিযোগ না থাকায় শুক্রবার রাতেই নিজ বাড়িতে দাফন করা হয় তাকে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয় নি।
